সম্প্রতি গুগল প্লে-স্টোরের অসংখ্য অ্যাপে ম্যালওয়্যার পাওয়া গেছে। চেক পয়েন্ট টিম জানিয়েছে, গুগলের সিকিউরিটি ফিচার ভালো থাকলেও জোকার ম্যালওয়্যার বোঝা কিংবা ধরা এখনকার মতো কঠিন একটি প্রক্রিয়া।
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ব্যবধানে গুগল প্লে স্টোর থেকে ৩৪টি অ্যাপ সরিয়ে নিয়েছে। কারণ তারা প্রত্যেকে জোকার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কছে যদি সেই সমস্ত অ্যাপ থাকে তাহলে তাদের সেই সমস্ত প্রয়োজনীয় ও পছন্দের অ্যাপকে ডিলিট করতে হতে পারে।
জোকার ম্যালওয়্যারটি নতুন নয় তবে ইদানিং অ্যান্ড্রয়েড অ্যাপ কোম্পানির কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য কোডের মাধ্যমে এটিকে সনাক্ত করা খুব কঠিন। এছাড়াও, এই জাতীয় ম্যালওয়্যার গুগলের সুরক্ষা স্ক্যানকে বাইপাস করতে এবং ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করতে ‘ড্রপার’ নামে একটি আলাদা কৌশল ব্যবহার করে।