বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সিংড়ায় দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা, প্রায় দুইশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উজ্জল, উপজেলা মৎস্য কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব রাকিব হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নকীব আকরাম, সরশী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ যুবাইর, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা মৎস্য সমিতির সভাপতি আবুল কালাম ডাকুয়া, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাধারণ মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইত্তেফাক/এএএম