রিফাত হত্যা: শিশু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্কদের প্রথম দিনের মধ্য যুক্তিতর্ক সোমবার (৫ অক্টোবর) শিশু আদালতে শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে আদালতের বিচারক মো: হাফিজুর রহমান এজলাসে আসন গ্রহণের পর রাষ্ট্রপক্ষের হয়ে মোস্তাফিজুর রহমান বাবুল তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

আরো পড়ুনঃ বর্ষা এলেই বিদ্যালয়ের চারপাশে পানি জমে, দুর্ভোগে শিক্ষার্থীরা

এ সময় আদালতে জামিনে থাকা ৮ আসামি চন্দন, মারুফ মল্লিক, মারুফ, প্রিন্স, নিয়ামত, রাতুল, শ্রাবণ, নাজমুল হাসান এবং হাজতি আসামি রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ ও নাঈম এবং ১৪ শিশু আসামির আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

সোমবার রাষ্ট্রপক্ষ ১৬৪ ধারায় আদালতে দেয়া ৭ আসামির জবানবন্দী পর্যালোচনামূলক বক্তব্য হত্যাকাণ্ডের সাথে আসামির সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন। ১ ঘণ্টা রাষ্ট্রপক্ষের কৌসুলির যুক্তিতর্ক উপস্থাপনের পর আগামীকাল সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।


ইত্তেফাক/এমএএম