মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে

করোনা ভাইরাসে আক্রান্ত মালয়েশিয়ার এক মন্ত্রীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার মুহিদ্দিন ইয়াসিন নিজেই তাঁর কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

খবরে বলা হয়, আগামী ১৪ দিন তিনি সেলফ কোয়ারেন্টিনে থাকবেন। যদিও সাম্প্রতিক সময়ে তার শরীরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবু অতিরিক্ত সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টিনেই থাকছেন।

আরও পড়ুন: ভারতে করোনা মহামারীতেই খুলল রেস্টুরেন্ট ও বার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন জানিয়েছেন, গত শনিবার দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেছেন। 

ইত্তেফাক/আরআই