নারায়ণগঞ্জ শহরের অবস্থা দেখে আক্ষেপ প্রকাশ করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই মেয়র বলেন, শহর দেখলে মনে হয় কোন মা-বাপ নাই।
সোমবার বিকালে শহরের খানপুরে গঞ্জে আলী খাল পরিদর্শন করার সময়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড রয়েছে। এ শহরে বাস ও ট্রাকের নগরী হয়ে গেছে। শহরের ফুটপাতে হাঁটার জন্য সেদিন মার খেয়েছি। সেদিন মৃত্যুই হতো। আল্লাহর রহমতে বেঁচে গেছি। মানুষের হাঁটার অধিকার কেড়ে নিয়ে যেভাবে ফুটপাতে হকার বসেছে তেমনি সড়কের পাশেও অবৈধ স্ট্যান্ড বসেছে।
মেয়র বলেন, এসব নিয়ে একাধিক বৈঠক হয়েছে প্রশাসনের সঙ্গে। কিছুদিন আগানোর পর আবার কাজ থেমে যায়। এ শহর দেখলে মনে হয় কোন মা বাপ নাই। আমাদেরও সীমাবদ্ধতা আছে। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নাই, পুলিশ নাই। এভাবে চলতে পারে না। আমরা চাই শতাধিক পুলিশ আমাদের দেওয়া হোক। আমরা তাদের বেতন দিব।
ইত্তেফাক/জেডএইচ