ধোনির ১০০

উইকেটের পেছনে দাঁড়িয়ে নতুন রেকর্ডের খাতায় নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১০০ ক্যাচ ধরার অনন্য কীর্তি গড়লেন চেন্নাই অধিনায়ক। পাঞ্জাবের বিপক্ষে রবিবারের ম্যাচে শার্দুল ঠাকুরের বলে লোকেশ রাহুলের ক্যাচ ধরার মাধ্যমে এই কীর্তি গড়েন ধোনি। উইকেটরক্ষক হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন ধোনি। ধোনির আগে আইপিএলে উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক।