বড় ধরনের ধাক্কা খেলো দিল্লি ক্যাপিটালস। ইনজুরির কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে পড়েছেন দিল্লির লেগ স্পিনার অমিত মিশ্র।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বোলিং করতে গিয়ে তিনি আঙুলে চোট পান। ব্যথা পাওয়ার পরই এক্সরে করে দেখা হয়। তাতেই বোঝা গেছে, আঙুলের হাড়ে চিড় ধরেছে।
দিল্লির এক কর্মকর্তা বলেন, ‘এবারের আইপিএলের বাকি অংশ সে মিস করতে যাচ্ছে। তাকে আমরা আর পাচ্ছি না। এখন আমাদেরকে তার বদলি হিসেবে আরেক জনকে নিতে হবে।’