অনলাইনে অনুষ্ঠিত তায়কোয়ান্দো আন্তর্জাতিক পুমসে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১২টি পদক পেয়েছে। ৩-৪ অক্টোবর দুই দিন অনলাইনে অনুষ্ঠিত তায়কোয়ান্দোতে যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, স্পেন, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়াসহ ৩০ দেশের ১০০ ক্লাবের ৩৫০ খেলোয়াড় অনলাইনে পুমসে ইভেন্টে অংশগ্রহণ করে। আয়োজক বাংলাদেশ থেকে ৭১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। জুনিয়র এককে বাংলাদেশের ৮ স্বর্ণ, ৮ রৌপ্য, ১২টি ব্রোঞ্জ পায়। সিনিয়র এককে বাংলাদেশের ১ স্বর্ণ, ২ রৌপ্য, ১টি ব্রোঞ্জ, মিক্স পুমসে ২ রৌপ্য, ৩টি ব্রোঞ্জ পায়।