আড়াইহাজার উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে গতকাল সোমবার বিকালে খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির সামনে ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা কামরুন নাহার, আইরিন নাহার সিথী, সহকারী মত্স্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। সভায় ইউপি সদস্য, জেলে ও এলাকার বিশিষ্টজনরা অংশ নেন। প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।