গাজীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকা থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খেয়ারচর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মতিন (৩৩) জামালপুরের বকশীগঞ্জ থানার ভানুয়া কামালপুর এলাকার হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় অভিযান চালান টাঙ্গাইল র্যাব-১২-এর সদস্যরা। এ সময় মতিন ও রফিকুলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।