দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল দম্পতির জামিন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন। তাদের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে আউয়াল দম্পতির পক্ষে আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। দুদক কৌঁসুলি বলেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।