নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে কয়েকটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বদিউল আলম বদি, মো. তারেক, মো.মামুন, জুয়েল দাশ, আসিফ হোসেন প্রকাশ সাকিব, মেহেদী হাসান, রিপন দত্ত ও মো. সোহেল। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।