সাবেক খেলোয়াড় রাহাতের ইন্তেকাল

অনেক দিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় গতকাল সকালে ইন্তেকাল করেন বর্তমানে কোচিং পেশায় যুক্ত সাবেক হকি খেলোয়াড় রাহাত সারোয়ার। ময়মনসিংহের ছেলে জাতীয় হকি দলেও ডাক পেয়েছিলেন। ক্লাব হকিতে দীর্ঘদিন খেলেছেন। সাবেক তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা বলেন, অনেকেই সহযোগিতা করেছেন রাহাতকে। আমার পরিবারের একাধিক মানুষ অসুস্থ। হাসপাতালে চিকিত্সাধীন, তার পরও আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। ছেলেটাকে বাঁচানো গেল না।’ ওয়ারী ক্লাব, অ্যাজাক্সসহ একাধিক দলে খেলেছেন রাহাত।

বাংলাদেশ হকি খেলোয়াড় কল্যাণ সমিতি জানায়, রাহাতের মৃত্যুতে ময়মনসিংহে হকির অনেক ক্ষতি হয়ে গেলো।