ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৫টির বা ১৮ দশমিক ২০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন ডিএসইর টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য দেখা গেছে। টপটেন গেইনারের ৯টি বা ৯০ শতাংশই দখল করেছে বিমা খাতের কোম্পানিগুলো।
ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে নর্দার্ন ইসলামী ইনসিওরেন্স। গত রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ১০ টাকায়। গতকাল সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৪ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নর্দার্ন ইসলামী ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে।
ডিএসইর টপটেন গেইনারে বিমা খাতের অন্য আট কোম্পানির মধ্যে ইসলামী ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৮ শতাংশ, ফনিক্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, প্রাইম ইনসিওরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ৯ দশমিক ৬৪ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ৯ দশমিক ০৩ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এছাড়া এক্সপ্রেস ইনসিওরেন্সের শেয়ারদর ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ডিএসইর টপটেন গেইনারে উঠে আসে।