চাটমোহরে নৌকাবাইচ

উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রুতনীডাঙ্গা বিলে দুই দিনব্যাপী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার বিকালে মহেলা ও শুকুরভাঙ্গা গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় ১৮টি ডিঙি নৌকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজী। রবিবার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী, সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক প্রমুখ। প্রতিযোগিতায় বারকোনা গ্রামের অধরমান আলী প্রথম স্থান অধিকার করেন।