নাগেশ্বরীতে রেলিং ও পাটাতন ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নাওডাঙ্গা ব্রিজ। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন চার ইউনিয়নের ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ। সরজমিনে দেখা যায়, ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গেছে। পাটাতনের অনেক জায়গায় খুলে গেছে ঢালাই। স্থানীয় আনোয়ার হোসেন, হারুন-উর রশিদসহ অনেকেই জানান, ব্রিজটি ভেঙে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি। নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, পুরোনো ব্রিজটি ভেঙে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তা করা হবে।