রাজবাড়ী-ফরিদপুরগামী রেললাইনের রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে জয়ন্ত সরকার নামের যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস-২’ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত জয়ন্ত সরকার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাবলু সরকারের ছেলে। রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।