রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে সোমবার ছয় নারীসহ ১৬ দালালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে মানিক (৪১), সাইদুল ইসলাম (৪০), রুবেল (৩১), শ্রী বিমল (২৬), সিরাজুল (৩২), রজনা আক্তার (২৪), জয়নাল হোসেন (৩৫), উজ্জ্বল হোসেন (৪২), আসমা বেগম (৪০), সানোয়ার হোসেন জীম (২৬), সিরাজুল ইসলাম (৫৭), ফরেজান (২৫), রূপা (৩১) ও সারাতন খাতুন (৪৫)। রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় রাজশাহী মেডিক্যাল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে রোগীদের কম খরচে টেস্ট করিয়ে দেওয়ার নাম করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। তাদের বিরুদ্ধে নানা প্রতারণা অভিযোগও রয়েছে। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।