থানা পুলিশ রবিবার রাতে কলেজছাত্রী শারমিন আক্তারের লাশ উদ্ধার করেছে। টরকি বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদার জানান, তার মেয়ে শারমিন গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। তুচ্ছ ঘটনা নিয়ে খোকনের স্ত্রী শনিবার রাতে শারমিনকে গালিগালাজ করে। এতে অভিমান করে রবিবার দুপুরে নিজ বাসার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শারমিন আত্মহত্যা করে।
গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মণ্ডল জানান, ঘটনার পর গোপনে বাসায় তালা ঝুলিয়ে শারমিনের লাশ তার পরিবারের সদস্যরা দাফনের জন্য গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়ায় নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে নিহত শারমিনের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু আপত্তিকর আলামত জব্দ করে। পরে রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।