শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপনির্বাচনে দাখিলকৃত তিন জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রবিবার প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে এসে তাদের মনোনয়নপত্র জমা দেন। তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন অফিসার এন এম সাজ্জিল সাদিক। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. দুলাল মিয়া, বিএনপি মনোনীত মো. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।