পাটগ্রামে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক ৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে এক ব্যক্তিকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার ব্যক্তির নাম মোস্তফা আলী (৩৬)। তিনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গত শনিবার সকালে নির্যাতনের  এ ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নেয় অভিযুক্তরা। আটককৃতরা হচ্ছে—হামিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম (৩৫), আব্দুল খালেক ও  ফাতেমা বেগম।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ঐ  ঘটনায়                 নির্যাতনের শিকার মোস্তফা আলীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত চার জনকে আটক করে। তাদের রবিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।