ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের বড় বাঁশবাড়ি গ্রামের পাকা রাস্তা থেকে সোমবার (৫ অক্টোবর) রাতে ৭৫ ফেনসিডিলসহ তিনি মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ডাবরি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াকুব আলি (২৫), একই উপজেলার মানিকখাড়ি গ্রামের মৃত ডাকু মোহাম্মদের ছেলে বাসেদ (২২) ও রুহিয়া গ্রামের মৃত কবিরউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ উক্ত স্থান থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। মাদক ব্যবসায়ীরা হরিপুর থেকে ফেনসিডিল নিয়ে রাণীশংকৈল আসছিল।
এ তথ্য নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, আসামিদেরকে আগামীকাল (৬ অক্টোবর) মঙ্গলবার জেলা জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআর