প্রতি ১০ জনে একজন করোনায় আক্রান্ত : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বে হয়তো প্রতি ১০ জনে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক প্রধান মাইক রায়ান এই মন্তব্য করেছেন। সংস্থার নির্বাহী বোর্ডে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কিছুটা বিতর্কও হয়। যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সম্পর্কে সঠিক সময়ে সঠিক তথ্য না দেওয়ায় চীনের সমালোচনা করে। কিন্তু চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আক্রান্ত এবং ইউরোপে মৃতের সংখ্যা বাড়ছে উল্লেখ করে রায়ান বলেন, আমাদের বর্তমান হিসাব বলছে, প্রতি ১০ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এটা নির্ভর করে দেশ, শহর, গ্রাম এবং বিভিন্ন গ্রুপের ওপর। তবে বিশ্বের নাগরিকদের একটা বিশাল অংশ যে এই ভাইরাসে ঝুঁকির মুখে তা অস্বীকার করা যাবে না। —রয়টার্স