সিলেটের কোম্পানীগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া কিশোরের বাড়ি উপজেলার তেলিখাল ইউনিয়নে।
স্থানীয় সূত্র জানায়, তেলিখাল ইউনিয়নের দরিদ্র পরিবারের ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ঐ কিশোর। ধর্ষণের শিকার মেয়েটির বাবা দরিদ্র কৃষক। রাতে নিজের অসুস্থ আরেক শিশুকন্যাকে নিয়ে চিকিৎসার জন্য স্ত্রীসহ গ্রাম্য চিকিৎসকের কাছে গেলে পাশের বাড়ির বখাটে কিশোর মেয়েটিকে ধর্ষণ করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআর