কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে পাচঁটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস উদ্দিন বিপ্লব এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারের সকাল সন্ধ্যাকে চার হাজার টাকা, আক্রাম হোটেলকে দেড় হাজার টাকা, বাচ্চু হোটেলকে দেড় হাজার টাকা, অংশু ট্রেডার্সকে তিন হাজার টাকা, ফরিদপুর স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/আরকেজি