হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পঞ্চম শ্রেণির
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(নারী-পুরুষের সমতা)
১. সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
উ:নারী-পুরুষ উভয়েরই।
২. নারী-পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের কী বাধাগ্রস্ত হয়?
উ:উন্নয়ন।
৩. নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে কে অসামান্য অবদান রেখেছেন?
উ:বেগম রোকেয়া।
৪. নারী পুরুষের মধ্যে বিভাজন নয় বরং কী প্রয়োজন?
উ:সহযোগিতা।
৫. নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?
উ:বেগম রোকেয়া।
৬. বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?
উ:১৮৮০ সালের ৯ ডিসেম্বর।
৭. বেগম রোকেয়ার কিসের প্রতি অনুরাগ ছিল?
উ:শিক্ষা।
৮. কোন বিষয়ে বেগম রোকেয়া সমাজে অসামান্য ভূমিকা রাখেন?
উ:নারী শিক্ষায়।
৯. কত সালে বেগম রোকেয়া ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উ:১৯০৯ সালে।
১০. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
উ:১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
১১. বাংলাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালিত হয় কবে?
উ:৯ ডিসেম্বর।
১২. কার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে শুরু করে?
উ:বেগম রোকেয়া।
১৩ বিশ্বজুড়ে কবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
উ:৮ মার্চ।