হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি।
৪৯. হিসাববিজ্ঞান কী?
(ক) একটি তথ্য ব্যবস্থা
(খ) একটি আর্থিক ব্যবস্থা
(গ) একটি গাণিতিক পদ্ধতি
(ঘ) একটি তাত্ত্বিক পদ্ধতি
৫০. বাংলাদেশে পেশাগত হিসাববিজ্ঞানীদের সংগঠন কোনটি?
(ক) IBA (খ) ICAB (গ) BMA (ঘ) BIBM
৫১. বাংলাদেশে C.A ডিগ্রি প্রদান করে কোন সংস্থা?
(ক) IBA (খ) ICAB (গ) BMA (ঘ) BIBM
৫২. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ করার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে কী বলে?
(ক) কলাবিদ্যা (খ) হিসাববিজ্ঞান
(গ) নীতিশাস্ত্র (ঘ) অর্থায়ন গ্রন্থ
৫৩. প্রাচীনকালে মানুষ কীভাবে হিসাব সংরক্ষণ করত?
(ক) একতরফা দাখিলা পদ্ধতিতে
(খ) দু’তরফা দাখিলা পদ্ধতিতে
(গ) গুহায় দাগ ও আঁচড় কেটে
(ঘ) পাতায় তুলি দিয়ে লিখে
৫৪. প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল?
(ক) চাকরি (খ) কৃষিকাজ (গ) ব্যবসায়-বাণিজ্য (ঘ) ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার
৫৫. আর্থিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কত সালে?
(ক) ১৮০০ (খ) ১৮৪৮ (গ) ১৯০০ (ঘ) ১৯২৫
৫৬. এ ডব্লিউ জনসন কী ছিলেন?
(ক) দার্শনিক (খ) হিসাববিজ্ঞানী
(গ) পদার্থবিজ্ঞানী
(ঘ) গণিতশাস্ত্র বিশারদ
৫৭.হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
(ক) বিনিয়োগকারী (খ) আয়কর কর্তৃপক্ষ
(গ) পরিচালক (ঘ) সরকার
৫৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে?
(ক) মালিক পক্ষ (খ) পরিচালক
(গ) ঋণদাতা (ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক
৫৯. কোন শহরে দু’তরফা দাখিলা পদ্ধতির প্রচলন সর্বপ্রথম শুরু হয়?
(ক) রোম (খ) ভেনিস
(গ) ওয়াশিংটন (ঘ) লন্ডন
৬০. হিসাবরক্ষণের অন্যতম কাজ কী?
(ক) লেনদেন লিপিবদ্ধকরণ
(খ) গাণিতিক শুদ্ধতা যাচাই
(গ) তুলনামূলক বিশ্লেষণ (ঘ) অনুপাত বিশ্লেষণ
৬১. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
(ক) লেনদেন লিখে রাখা (খ) ব্যয় নির্ণয় করা
(গ) আয় নির্ণয় করা
(ঘ) আর্থিক ফলাফল নির্ণয় করা
৬২. AICPA-র পূর্ণরূপ কী?
(ক) Accounting Institute of Certified Public Accountants
(খ) American Institute of Certified Public Accountants
(গ) American Information of Certified Public Accountants
(ঘ) American Institute of Certified
উত্তর:৪৯.ক, ৫০.খ, ৫১.খ, ৫২.খ, ৫৩.গ, ৫৪.ঘ, ৫৫.ক, ৫৬ খ, ৫৭ গ, ৫৮.গ, ৫৯.খ, ৬০. ক, ৬১.ঘ, ৬২খ।