মোহাম্মদ মুরাদ হোসেন সরকার
সিনিয়র শিক্ষক (গণিত ও উচ্চতর গণিত)
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গণিতের ‘গ’ বিভাগ এর প্রশ্ন ৭, ৮ ও প্রশ্ন ৯ হবে ত্রিকোণমিতি অংশের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাত, দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা এবং পরিমিতি অংশের ষষ্ঠদশ অধ্যায় থেকে।
ত্রিকোণমিতি প্রশ্নের সমাধান সহজে করার জন্যে তোমাকে ত্রিকোণমিতির সূত্রের সঠিক প্রয়োগ এবং বিভিন্ন কোণের ত্রিকোণমিতি অনুপাত এর মান সমূহের সঠিক প্রয়োগের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। এ অধ্যায়টি একটু ভালো করে কর। আশা করি উপকৃত হবে।
পরিমিতিতে প্রশ্নের উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখছ কি-না সে দিকে লক্ষ রাখবে। এবং প্রয়োজনীয় সাইড নোট দিতে ভুল করো না। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে।
এর প্রশ্ন ১০ ও ১১ হবে পরিসংখ্যান অংশের সপ্তদশ অধ্যায় থেকে। মনে রাখবে এখানে একটি অধ্যায় থেকে ২টি প্রশ্ন থাকবে। গুরুত্বপূর্ণ এ অধ্যায়টি খুব ভালো করে অনুশীলন করতে হবে। খেয়াল রাখতে হবে লেখ অংকনের দিকে।
¨ অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিবর্তন করার সময় ট্যালি (Tally) চিহ্নের ব্যবহার যাতে সঠিক হয় সে দিকে খেয়াল রাখতে হবে। কারণ ট্যালি চিহ্নের ভুলের জন্যে ঘটন সংখ্যা ভুল হবে। এবং তোমার প্রশ্নের সমাধানও ভুল হবে। এখানেও প্রশ্নের উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখেছ কি-না সে দিকে লক্ষ রাখবে।
¨ আয়তলেখ, বহুভূজ ও অজিভ রেখা অংকনের সময় (লেখ অঙ্কন) অবশ্যই লক্ষ্য রাখবে X-অক্ষ, Y-অক্ষ, O মূলবিন্দু এবং ক্ষুদ্রতম বর্গের কত বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছো তা উল্লেখ করেছ কি-না।