অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান

আবু আল ফাহাদ বায়েজিদ

পাবনা শহিদ বুলবুল কলেজ, পাবনা

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

 

১. কোন শ্রেণির প্রাণীরা প্রথম অবস্থায় পানিতে, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে?

উ:উভচর।

২. কোন শ্রেণির প্রাণীরা জীবনের প্রথম অবস্থায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?

উ:উভচর।

৩. দেহত্বক আঁইশবিহীন কোন শ্রেণির প্রাণীর?

উ:উভচর।

৪. উভচর প্রাণীদের দেহ বৈশিষ্ট্য কেমন?

উ: নরম ত্বক, পাতলা,  ভেজা, ও গ্রন্থিযুক্ত।

৫. শীতল রক্তের প্রাণী কোন শ্রেণির?

উ:উভচর।

৬. জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা ও পানিতে ডিম পাড়ে কোন শ্রেণির প্রাণী?

উ:উভচর।

৭. সোনা ব্যাঙ,  কুনোব্যাঙ কোন শ্রেণির প্রাণী?

উ:উভচর।

৮. বুকে ভর দিয়ে চলে কোন শ্রেণির প্রাণী?

উ:সরীসৃপ।

৯. ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত কোন শ্রেণির প্রাণীর?

উ:সরীসৃপ।

১০. চার পায়েই পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে কোন শ্রেণির প্রাণীর?

উ:সরীসৃপ।

১১. সাপ, টিকটিকি, কুমির কোন শ্রেণির প্রাণী?

উ:সরীসৃপ।

১২. দেহ পালকে আবৃত কোন শ্রেণির প্রাণীদের?

উ:পক্ষীকূল।

১৩. কোন শ্রেণির প্রাণীদের একটি চঞ্চু আছে? 

উ:পক্ষীকূল।

১৪. পক্ষীকূল উড়তে পারে কেন?

উ: ফুসফুসের সাথে বায়ুথলি থাকায়।

১৫. উষ্ণ রক্তের প্রাণী কোন শ্রেণির?

উ: পক্ষীকূল।

১৬. হাড় শক্ত,  হালকা ও ফাঁপা কোন শ্রেণির প্রাণীদের?

উ:পক্ষীকূল।

১৭. দোয়েল,  হাঁস কোন শ্রেণির প্রাণী?

উ:পক্ষীকূল।

১৮. দেহ লোমে আবৃত কোন শ্রেণির প্রাণীদের?

উ: স্তন্যপায়ী।

১৯. কোন শ্রেণির প্রাণীরা সন্তান প্রসব করে?

উ: স্তন্যপায়ী।

২০. উষ্ণ রক্তের প্রাণী কোন শ্রেণির?

উ: স্তন্যপায়ী।

২১. চোয়ালে বিভিন্ন ধরণের দাঁত থাকে কোন শ্রেণির প্রাণীদের?

উ:স্তন্যপায়ী।

২২. কোন শ্রেণির প্রাণীরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়?

উ:স্তন্যপায়ী।

২৩. স্তন্যপায়ী প্রাণীদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?

উ:চার।

২৪. মানুষ, বাঘ কোন শ্রেণির প্রাণী?

উ:স্তন্যপায়ী।

২৫. একটি প্রাণীকে শনাক্ত করতে হলে কয়টি ধাপে এর বৈশিষ্ট্য মিলিয়ে নিতে হবে?

উ:৭ টি।

২৬. প্রাণীকে শনাক্ত করতে হলে যে ৭ টি বৈশিষ্ট্য মিলিয়ে নিতে হবে সেগুলো কী কী?

উ:জগত্, পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, এবং প্রজাতি।

২৭. কোন প্রাণীর ক্ষেত্রে Phylum বা পর্বের নিচে Sub-Phylum লিখতে হয়?

উ:মেরুদণ্ডী প্রাণী।

২৮. প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্য ছাড়াও মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কী লিখতে হয়?

উ:Phylum বা পর্বের নিচে Sub-Phylum

২৯. শ্রেণিবিন্যাস অপরিহার্য কেন?

উ: নতুন প্রজাতি শনাক্ত করতে।