দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া পাথরখনি সংলগ্ন জঙ্গল থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আফসার আলী বলেন, ‘সড়কের পার্শ্বের ওই জঙ্গলে এক অজ্ঞাতপরিচয়ের এক নারী হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ দেখ পান স্থানীয়রা। বিষয়টি মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ এসে নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না প্যাঁচানো এবং মুখে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা অন্য কোথাও নির্যাতন করে হত্যার পর তার মরদেহ ওই জঙ্গলে ফেলে দিয়ে গেছে।
আরও পড়ুন: মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, আটক ৪
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল হক বলেন, ‘অজ্ঞাতপরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন নাম-ঠিকানা কিংবা পরিচয় জানা যায়নি।’
ইত্তেফাক/এএএম