ভিন্ন উদ্যোগের গল্প

>> জাহিদ হাসান দিপু

 

ছোটবেলা থেকেই কখনো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, কখনো আইনজীবী, আবার কখনো মানুষের সেবা করতে চিকিত্সক বা পাইলট হতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে প্রকৌশল বিদ্যায় দীক্ষিত হন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

বাবার আদর্শে সবসময় সত্পথে উপার্জনের অনুপ্রেরণাটা বরাবরই কাজ করেছে ইঞ্জিনিয়ার আজিজের মনে। সব প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েননি তিনি এবং ব্যবসাকেই বেছে নিলেন। 

অন্য প্রতিষ্ঠানের জন্য মডেল হবে, এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। আর সেই স্বপ্নে ভর করেই প্রকৃত শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন আব্দুল আজিজ। সেই ধারাবাহিকতায় ২০০৭ সালে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। প্রতিষ্ঠাতা নিজে যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, সেই চিন্তা থেকে তিনি পরবর্তী সময়ে শুরু করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটি পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর একে একে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ অ্যান্ড সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন সহ মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দেশের শিক্ষাঙ্গনে এই উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সময় বাঁচাতে ও তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে তিনি প্রতিষ্ঠা করেছেন অনলাইন মার্কেটপ্লেস যাচাই ডট কম। গত কোরবানির ঈদে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে যাত্রা শুরু করে যাচাই ডট কম। করোনাকালে কোরবানির পশু বেচা-কেনার জন্য দেশের প্রান্তিক পর্যায়ের খামারি এবং কৃষকদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগের একটি অনলাইন প্লাটফর্ম হিসেবে এর যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্রেতা-বিক্রেতার সরাসরি অংশগ্রহণের ফলে অল্প সময়েই সফলতার মুখ দেখে অনলাইন মার্কেটপ্লেসটি। অন্যান্য প্লাটফর্মগুলোতে যেখানে কোরবানির পশুর আকাশ ছোঁয়া দাম আর অর্ডার বাতিলের প্রতিযোগিতা চলছিল, সেখানে কোনো রকম সমস্যা ছাড়াই শতভাগ ডেলেভারি সম্পন্ন করে প্লাটফর্মটি। আব্দুল আজিজের মতে, পার্থক্য একটাই—আমরা ক্রেতা আর বিক্রেতাকে কাছে এনেছি মাত্র, ব্যবসা খুঁজিনি। তাই আমাদের অর্ডার ক্যান্সেলের প্রায় পরিমাণ শূন্যের কোঠায়।

যাচাই ডট কম নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বলেন, বাংলাদেশের অনেক পণ্যই আছে যা বিশ্বজুড়ে নন্দিত। দেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে মৃত্, পাটজাত পণ্য ইত্যাদির সমাদর রয়েছে বিশ্বজুড়েই। যাচাই ডট কমের মাধ্যমে বিশ্বে প্রতিটি প্রান্তের মানুষের কাছে বাংলাদেশের বিখ্যাত সব পণ্য পৌঁছে দিতে চাই। একটা কথাই বলব, যা-ই কিনছেন, যাচাই-বাছাই করে কিনুন, যাচাই ডট কম থেকে কিনুন।

বর্তমানে দৈনন্দিন ব্যবহারের পণ্য বিক্রির একটি অনলাইন মার্কেটপ্লেস যাচাই ডট কম। করোনাকালে এখন দৈনন্দিন ব্যবহারের পণ্যের পাশাপাশি গ্রাহকদের চাহিদা মেটাতে স্বল্প মূল্যে পেঁয়াজ সরবরাহ করছে প্লাটফর্মটি।