ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মগবাজারে পিয়াসি রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে অবৈধভাবে মদ বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা বিভাগ। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হোম ডেলিভারির মাধ্যমে মদ বিক্রি করেছে।
প্রতিষ্ঠানটি ৬৫০ কেজি মদ অবৈধভাবে বিক্রি করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। যে কোনো অনুমোদিত বার ও রেস্টুরেন্টে মদ বিক্রিতে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট ও ২০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে। সেই হিসাবে পিয়াসি বার কর্তৃপক্ষ প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদিত মদের বাইরে অন্য কোনো মদজাতীয় দ্রব্য বিক্রির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া অবৈধভাবে মদ বিক্রির দায়ে বিদ্যমান আইনে মামলা করা হবে।