তা র কা ব চ ন

এফডিসিতে গিয়ে আগের সেই পরিবেশ খুঁজে পাই না। সিনেমা হলেও সব শ্রেণির দর্শকের দেখা মেলে না। সিনেমা নিয়ে আগের মতো শোরগোল নেই। যারা ভালো ছবি নির্মাণের জন্য দিনরাত এক করে কাজ করে গেছেন সেসব পরিচালক, প্রযোজকের অনেকে অভিমানে আড়ালে চলে গেছেন। এসব দেখে ভীষণ মন খারাপ হয়। এরপরও সব কষ্ট বুকে চেপে নতুন দিনের আশায় কাজ করে যাচ্ছি। এখন সংখ্যায় কম হলেও ভালো এবং ভিন্নধর্মী ছবি নির্মিত হচ্ছে এটাই আশার কথা। তাই চলচ্চিত্রের সুদিনের জন্য সবাই আশার জাল বুনতেই পারি।