করোনায় আক্রান্ত আবাহনীর হারুন

স্পোর্টস রিপোর্টার

বাফুফের সদস্য, আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু হারুনই নয় তার স্ত্রী জেবুন্নেসা হারুনও করোনায় আক্রান্ত হয়ে দুই জনেই এখন ল্যাবএইডে চিকিত্সাধীন।

রবিবার বাফুফের প্রথম সভা

স্পোর্টস রিপোর্টার

বাফুফের নব নির্বাচিত কমিটির প্রথম সভা বসবে আগামী রবিবার। এরই মধ্যে নির্বাচিতদের কাছে সভার নোটিশ পাঠানো হয়েছে। জানা গেছে, একাধিক এজেন্ডা নিয়ে সভা বসবে। সাব কমিটিতে আসবে ব্যাপক রদবদল। বিশেষ করে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে পরিবর্তনের আভাস রয়েছে। সিলেকশন কমিটি গঠন করতে পারে।