নুরুজ্জামান বিশ্বাস এমপি হিসেবে শপথ নেবেন আজ

ইত্তেফাক রিপোর্ট

পাবনা-৪ আসনে উপনির্বাচনে নির্বাচিত মো. নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য হিসেবে আজ বুধবার শপথ নেবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুপুরে তাকে শপথ পাঠ করাবেন। নুরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়নে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এ উপনির্বাচনে বিজয়ী হন।