কালিয়া (নড়াইল) সংবাদদাতা
কালিয়ায় রাতের অন্ধকারে একাধিকবার মধুমতি ক্যাবল নেটওয়ার্কের তার চুরির প্রতিবাদে ঐ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীসহ গ্রাহকরা মঙ্গলবার মানববন্ধন করেছেন। লাগাতার তার চুরির কারণে নেটওয়ার্কটি গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। কালিয়া পৌরসভার কলেজ রোডে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণকারী ক্যাবল ব্যবসায়ী ও গ্রাহদের মধ্যে বক্তব্য রাখেন মো. আসলাম ভুঁইয়া ও সরদার আলী রেজা। মানববন্ধন থেকে তার চোরদের গ্রেফতার ও তার চুরি বন্ধসহ ক্যাবল নেটওয়ার্কটি চালুর দাবি জানিয়েছেন বক্তারা। কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, ক্যাবল নেটওয়ার্কের তার চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।