ইরাকের রাজধানী বাগদাদে গ্রিন জোনের পাশে পরপর দুইটি রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে এ হামলা চালানো হয়। খবর আরব নিউজের।
ইরাকের সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের জাদিভিরা এলাকায় ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই কাতিওয়াশা রকেট হামলায় কেউ হতাহত হয়নি। একটি রকেট এসে বেবিলন হোটেলের সামনে এড ডসে পড়ে। ইরাকের পর্যটকরা ছাড়াও হোটেলটিতে সরকারি গুরুত্বপূর্ণ সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
আরও পড়ুন: শেষ হল দুই দিন ব্যাপী সার্কও’র ভার্চুয়াল সভা
ইরাকের সেনাবাহিনীর দাবি, এটি সন্ত্রাসী গ্রুপগুলোর কাজ। বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে এসব হামলা চালানো হয় বলে ইরাকি কর্তৃপক্ষের দাবি।
ইত্তেফাক/আরআই