শ্রীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

শ্রীপুরে মঙ্গলবার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মসিয়ার রহমান (৪০)। তিনি উপজেলার মসিয়ার দরিবিলা গ্রামের মৃত লুত্ফর রহমানের ছেলে।

শ্রীপুর থানার ওসি মো. আলী আহমেদ মাসুদ বলেন, এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।