জামালপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৭ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিাটা বাজার থেকে খাদ্য ব্যাবসায়ী আবুল হোসেনের গুদাম থেকে সাত মেট্রিকটন সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ওই ব্যবসায়ীর ছেলে বুলবুলকে (৩৫) আটক করা হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মুনসর বলেন, আদারভিটা বাজারের খাদ্যশষ্য ব্যাবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারি বিভিন্ন কর্মসূচির চাল কিনে অবৈধভাবে মজুত করে অন্যত্র বিক্রি করে আসছিলেন।   গতকাল মঙ্গলবার র‌্যাব গোপন সূত্রে খবর পেয়ে তার গুদামে অভিযান চালায়। পরে তার গুদাম থেকে  সাত হাজার ২১০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। 

ইত্তেফাক/এসি