বরখাস্ত মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ব্লগার নিলাদ্রী চ্যাটার্জি ওরফে নিলয় হত্যা মামলার পলাতক আসামি মেজর (বরখাস্ত) সৈয়দ মো. জিয়াউল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ৯ নভেম্বর পরোয়ানা তামিল সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযোগপত্র গ্রহণ করে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন।