ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এ ধরনের অপরাধের দ্রুত বিচারের জন্য বিশেষায়িত আদালত গঠন চেয়ে সরকারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ছাত্রলীগের আইন সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেনের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী রাশিদা চৌধুরী।
তিনি জানান, ধর্ষণের ঘটনা ভয়াবহভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারকে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ধর্ষণ নিবারণ প্রতিরোধ, ভিকটিমদের পুনর্বাসনে উচ্চক্ষমতা বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন এবং ধর্ষণের অপরাধে দ্রুতবিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আরোপ করে নতুন আদালত গঠনের জন্য এ নোটিশ পাঠানো হয়েছে।