নিখোঁজ মেয়ের খোঁজ করায় বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত, আটক ৪

জগন্নাথপুরে মেয়েকে উত্ত্যক্ত ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় এক বৃদ্ধ বাবাকে (৬৫) রড দিয়ে পিটিয়ে আহত করেছে একদল বখাটে। অভিযুক্ত শামীম উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁও গ্রামের আংশুর মিয়ার ছেলে। গত সোমবার রাতে আলীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ চার জনকে আটক করেছে। তবে প্রধান অভিযুক্ত শামিম পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন—গোতগাঁও গ্রামের লিটন মিয়া, আকাই মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়া।

নির্যাতিত বৃদ্ধের পরিবার জানান, ছয় দিন ধরে তিনি মেয়ের খোঁজ পাচ্ছেন না। শুনেছেন যেখানে কাজ করতে গিয়েছে সেখান থেকে শামীম মেয়েকে তুলে নিয়ে গেছে। এ কথা সোমবার শামাীমকে জিজ্ঞাসা করতে গেলে শামীম তাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। শামীম তার মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে তাকে উত্ত্যক্ত করে আসছিল।