অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য প্রথমবারের মতো যত বেশি ব্রাউজিং তত বেশি আয়ের সুযোগ দিচ্ছে বাংলাদেশের রিটস (RITS) ব্রাউজার। সম্প্রতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারযোগ্য এই ব্রাউজার রেফার এবং ব্রাউজ করার উপর থাকছে মোবাইল ডেটা কিংবা রিচার্জের সুযোগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের রিটস (RITS) ব্রাউজার ইউজারদের জন্যে প্রথমবারের মত সুযোগ দিচ্ছে যত বেশি ব্রাউজিং তত বেশি আয়ের। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে লাইটওয়েটেড দ্রুত গতির রিটস (RITS) ব্রাউজার
এবং রেফার করা যাবে বন্ধুদের। যে যত বেশি রেফার এবং ব্রাউজিং করবে সে পাবে তত বেশি পয়েন্ট। আর পয়েন্ট মানেই হচ্ছে টাকা। তবে, সেই পয়েন্ট দিয়ে কেনা যাবে মোবাইল ডেটা কিংবা রিচার্জ করা যাবে যেকোনো নাম্বারে।
রিটস ব্রাউজারে দেয়া ডেইলি টাস্কগুলি পূরণ করলে পাওয়া যাবে বাড়তি পয়েন্ট এবং হ্যাপি আওয়ারে থাকছে দিগুণ আয়ের সুযোগ। অর্থাৎ, বেশি বেশি রিচার্জ অথবা মোবাইল ইন্টারনেট কেনার বাঁধ ভাঙ্গা ফিচারস। শিক্ষার্থীদের জন্যে এ এক অসাধারণ সুযোগ।
প্রায় দুই মিলিয়নের বেশি ইউজার সমৃদ্ধ রিটস ব্রাউজারে স্মুথ সার্ফিং'র সাথে রয়েছে ব্যক্তিগত ডেটার সকল নিরাপত্তা, স্বল্প ডেটা খরচ করে লাইভ টিভি, রেডিও, আনলিমিটেড ভিডিওসহ অনলাইন/অফলাইন গেমিং-র সুযোগ। এছাড়াও অ্যাড ফ্রি ইউটিউব এবং শুধুমাত্র পছন্দের কন্টেন্টগুলোর নোটিফিকেশন সেট করে রাখার মতো ঝামেলাহীন চমৎকার ব্রাউজিং এক্সপেরিয়েনস।
ইত্তেফাক/জেডএইচডি