ফেনীতে কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফেনী শহরের হাজারী রোডে মঙ্গলবার রাতে কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় তিনি বলেন,উদ্ধারকৃত ইয়াবা কোথায়-কার কাছে যাচ্ছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হাজারী রোডে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায়।এসময় একটি পিকআপ থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে পিকআপটি আটক করা হয়।ওই সময় চালক আমির হোসেন (৩০) ও হেলপার রফিক আলম (২০) কে গ্রেফতার করা হয়।

পিকআপে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে ২শ পিস করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক কোটি টাকা। গ্রেফতার আমির কক্সবাজার জেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে ও রফিক একই ইউনিয়নের থাইংখালী গ্রামের আবদুল মোনাফের ছেলে।
এ ঘটনায় মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এসআই