এ বছর রসায়ন বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দুই নারী। তারা হলেন এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনা, দুইজন পুরস্কারটির অর্ধেক অর্ধেক করে পেয়েছেন। এদের মধ্যে একজন মার্কিন ও একজন ফরাসি বিজ্ঞানী।
জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য তাঁদের যৌথভাবে ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে ৪টা) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
এর আগে, ৬ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজ। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।
এদিকে ৫ অক্টোবর চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। হেপাটাইটিস 'সি' ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম রাইস।
আরও পড়ুন: বিরোধীদের বিক্ষোভে পদত্যাগ করলেন কিরগিজিস্তান প্রধানমন্ত্রী!
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
ইত্তেফাক/আরআই