শিশু দিবসের নাটিকায় আমান ও মম

শিশু দিবস উপলক্ষে নির্মিত হলো শিক্ষামূলক ১৫টি নাটিকা। নাটিকাগুলো বিভিন্ন বিষয়ের গল্প নিয়ে নির্মিত। যেখানে শিশুদের জন্য শিক্ষা হিসেবে রয়েছে সত্য বলা, পরোপকার করা, ধন্যবাদ দেওয়া, সহানুভুতিশীল হওয়া ও উত্সাহ দেওয়া। শিশু দিবসে দেশের সবগুলো চ্যানেলে প্রচার হবে এই নাটিকাগুলো।

এখানে শিশুশিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আমান রেজা ও জাকিয়া বারি মম। পরিচালনা করেছেন ফকির বাদল। নাটিকাগুলো প্রসঙ্গে আমান বলেন, ‘বেশ ভালো একটি উদ্যোগ এটি। নিজে কাজ করতে পেরেছি সেজন্য সবার প্রতি কৃতজ্ঞ। কারণ শিশুদের নৈতিক শিক্ষাটা দেওয়া জরুরি। এই সময় থেকে তাদের মধ্যে নৈতিকতার চর্চা জন্ম নিলে সেটি আজীবন তাদের মধ্যে থাকবে। আশা করি সবার কাজটি ভালো লাগবে।’