বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাফুফের নির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান।
বাফুফের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। টেবিলটেনিস ফেডারেশন ছাড়াও বিভিন্ন দেশ অভিনন্দন পাঠিয়েছে এদের মধ্যে রয়েছে জাপান, নেপাল, কাতার, ভুটান। এই দেশগুলো বাংলাদেশের ফুটবলের সঙ্গে আরো গভীর সম্পর্ক করতে চায়। বিশেষ করে জাপান খুবই খুশি। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাশিমা কোজো দেশের ফুটবল উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন।