পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রির অপরাধে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্সের উদ্যোক্তা সাবিহা খালেককে ৪ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি জানান, সাবিহা খালেক পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইম লাইফের শেয়ার বিক্রির মাধ্যমে বিএসইসির নোটিফিকেশন (নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-২৬/৩২/এডমিন) ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪, উপবিধি (২) লঙ্ঘন করেছে। এজন্য সাবিহা খালেককে ৪ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।