ক্যাপশন নিউজ

ইউরোপের স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপ-ফ্রান্সের কাছে ১ লাখ পোশাক দিয়েছে আন্তর্জাতিক তৈরি পোশাক কোম্পানি ডেকাথলন। গতকাল রাজধানীর আফতাবনগরে সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণের জন্য এসব পোশাক হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জি মেরিন সু। পোশাকগুলো গ্রহণ করেন ফ্রেন্ডশিপ-বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কর্নেল (অব.) ইফতেখার উদ্দিন মাহমুদ

 

০০০

 

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের চুক্তিপত্র হস্তান্তর করেন