আবশ্যক: সরকারি বিধি মোতাবেক আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আটি, কেরানীগঞ্জ, ঢাকার জন্য শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক হতে অত্র বিদ্যালয়ের অনুকূলে ৫০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডারসহ আবেদনপত্র সভাপতি বরাবর পৌঁছাতে হবে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের আবেদনপত্র বৈধ থাকবে। —সভাপতি। ০১৯২৩৮৫২৯৪০। সিকে-১৩১৭
প্রধান শিক্ষক আবশ্যক: ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ানস্থ শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ৩১ ডিসেম্বর শূন্য হবে বিধায় উক্ত শূন্যপদে বিধিমোতাবেক একজন সুদক্ষ ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৫/১০/২০ তারিখের মধ্যে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হইল। —সভাপতি সিএম-৬০৩